তোমাকে ভালোবাসি যখন বুঝতে পারি, তখন ভীত আর সঙ্কুচিত হতে থাকে আমার উপলব্ধ বোধ। সুতরাং কাউকে ভালবাসলে নিজেকে বিলিয়ে দিতে হয়, হারিয়ে যেতে হয় অন্যথায়। যেহেতু নিজেকে ভালবাসার পর ঘুমন্ত ঘোরে আলোছায়া ভর করে, খেলা করে এক গুচ্ছ সন্দিহান আলেয়া, অথবা নান্দনিকতায় বদলে দিতে চায় যাপিত জীবনের গতিপথ।
তখন প্রকৃত সত্য এই- ''আমরা কাউকেই ভালোবাসি না''। অন্যদের ভালবাসতে গিয়ে নিজেকে ভালোবাসি। অন্যের মাঝে নিজেকে খুঁজি, কিন্তু, তারপর, কোথায় যেন খটকা লেগে গেছে, কি যেন বিলীয়মান হয়ে যাচ্ছে, ভীষণ এক শূন্যতা, যেন জটিল ধাঁধাঁয় আটকে গেছে মুহূর্তের সমস্ত বোধ। তখন একরাজ্যের নৈসর্গিক প্রলয়ঙ্করী ঘোরের ঘরে নিজেকে জিজ্ঞেস করি 'কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে' -কি হয় এই বেঁচে থেকে?
---------------***----------------

0 মন্তব্যসমূহ