কসবার খাড়েরা গ্রামে ফ্রি ঔষধ বিতরণ সেবা

 

করোনা মহামারিতে ব্রাহ্মণবাড়িয়ার গ্রীনভিউ স্পেশালইজড্ হসপিটাল আয়োজন করেছে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ সেবা। বৃহস্পতিবার (২২ জুলাই) কসবা থানার খাড়েরা ডাক্তার বাড়িতে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু ও গাইনী চিকিৎসক ডা. জিনিয়া খান ছয় শতাধিক রোগীকে চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।


চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা স্বস্তি প্রকাশ করে বলেন, ‘আমরা গরীব মানুষ, শহরে গিয়া ডাক্তার দেখানোর টাকা নাই। এখানে টাকা ছাড়া রোগী দেখতাছে, আবার ফ্রিতে ঔষধ দিতাছে।’তারা আরও বলেন, ‘এই ডাক্তার বাড়ির মানুষ সবসময় চিকিৎসা দিছে কিন্তু কখনো টাকা নেয় নাই।’



গ্রীন ভিউ স্পেশালইজড্ হসপিটালের চেয়ারম্যান ডা. আবু হামেদ বাবু জানান, আমাদের পূর্ব পুরুষরা ডাক্তারি সেবায় নিয়জিত ছিল। আমার দাদা আব্দুল খালেক ডাক্তার ছিলেন, আমার বাবা ডাক্তার, তিনি নিরলসভাবে সর্ব-সাধারণের সেবা করছেন। ওনার ধারাবাহিকতা বজায় রেখে আমার এই স্বল্প প্রয়াস। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও দ্রুত বিস্তাররোধে আমাদের আরও সচেতন হওয়া জরুরি। গ্রামের মানুষ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। তাদের এই দুর্দিনে আমি পাশে দাঁড়িয়েছি। আমি চাইবো দুঃস্থ-অসহায় মানুষের পাশে অন্যান্য হাসপাতালগুলো এগিয়ে আসুক, মানুষ তো মানুষের জন্যই।


রিপোর্টার,

সাফায়েতুল ইসলাম




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ