অভাগা

জীবন কি কোন ফেলে আসা সৃতি নাকি বহমান স্রোতের ধাঁরা !!! যতটা সময় অতিবাহিত করছি একটু একটু করে জীবন নাটকের  মোড় ঘুরে যাচ্ছে, সব মুহূর্ত অতীত গ্রাস করছে ।
মাঝে মাজে খুব ইচ্ছে করে ঈশ জীবনে ঘটে যাওয়া সকল ভালোলাগা গুলো একটু একটু করে
যদি বাক্সে বন্দী করতে পারতাম । যখন ইচ্ছে তখন বাক্স খুলে ভালোলাগা আর মন্দগুলো সব গায়ে মাখাতাম ।

আর এখন যতই বড় হচ্ছি জীবন ঠিক ততোটাই কম্পিকেটেট হচ্ছে, রাজ্যের সকল দায়িত্ব সচেতনতা আমাকে ঘিরে ধরছে । দূরে সরে যাচ্ছে খুব কাছের চেনা কিছু । এমন কেন জীবনটা... আমি আমার সমগ্র জীবনে শৈশবকে আঁটকে দিতে চেয়ে ছিলাম । শৈশবের সেই নাটাই হাতে ঘুড়ি উড়াতে ইচ্ছে করে না, সকল প্রকারের আড্ডা আর একটু সময় পেলেই বিহঙ্গের মতো ডানা জাপটে উড়ে বেরাতে ইচ্ছে করে না । বিকেলের জংগলে এখন আর আমার ছায়া পরে না, এখন আর বর্ষা স্নান হয়না, রাত বীরাতে শহরের অলিতে গলিতে ঘুরে বেড়াতে ইচ্ছে করে না, মিটি মিটি জ্বলে জোনাকিরা রাত বিঁড়াতে এখন আর আমাই ঘিরে ধরে না, প্রকৃতি আর হাতছানি দয়ে না । ভালো লাগার ইচ্ছে গুলো কেন এই ভাবে নষ্ট হয়ে যাচ্ছে একের পর এক !! কেমন যেন মাথার সর্ব রন্ধে রন্ধে খেলা করে টাকা, কেমন যেন সকল উদ্দেশ্য মূলে কমার্শিয়াল চিন্তা । এরকম জীবন তো আমি কখনো প্রত্যাশা করিনি, এমনতো হবার ছিল না, আমি আমার সমগ্র জীবনে এমন একজন মানুষ হতে চেয়ে ছিলাম যার বেতর কোন ক্ষুদ্রতা থাকবেনা । প্রকৃতির সকল সৌন্দর্য আমাকে ঘিরে থাকবে ।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ