Topic: কেনো ছোট ব্যবসাগুলোর ক্ষেত্রে হিসাবরক্ষণ বেশী গুরুত্ব বহন করে
ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন করা। কোন নির্দিষ্ট সময়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জন করেছে না ক্ষতির সম্মুখীন হয়েছে তা জানা অপরিহার্য। তাছাড়া প্রতিষ্ঠানের আর্থিক লেন-দেনসমূহের সঠিক হিসাব রাখা, আর্থিক অবস্থা, সম্পত্তি ও মূলধনের পরিমাণ প্রভৃতি গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন হয়। হিসাবরক্ষণের সাহায্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পরিবেশন করা যায়। ব্যবস্থাপক কর্তৃক এই সমস্ত তথ্য সঠিক বিশ্লেষণ ও ব্যবহারের উপর প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। তাই বর্তমানে হিসাবরক্ষণ সফটওয়্যারের সাহায্যে ব্যবসায় ব্যবস্থাপনার পরিচালনা করা একটি মৌলিক উপাদান হিসেবে স্বীকৃত।
ছোট ব্যবসার
হিসাবরক্ষণ বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে আপনি আপনার ব্যবসায় ঘটে যাওয়া সব
লেনদেনগুলোর খোঁজ রাখেন এবং পরে সেই তথ্যগুলোকে আপনার ব্যবসার দীর্ঘ-মেয়াদী উন্নয়নের
জন্য বিশ্লেষণ করেন। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হিসাবরক্ষণ, আবেদন গ্রহণ, বিতরণ ও ঋণ
পরিশোধ প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় একদিকে যেমন ক্ষুদ্র উদ্যোক্তারা প্রয়োজনের চেয়ে
দ্রুত সময়ে কাজ সম্পন্ন করতে পারছে অন্যদিকে এই হিসাবরক্ষণ এপ্লিকেশন সফটওয়্যার সার্ভিস
চার্জ অপেক্ষাকৃত কম জটিল বলেই অধিকাংশ ব্যবসায়ী এখন এই সব হিসাবনিকাশ টাইপের এপ্লিকেশনের
দিকে ঝুঁকে পড়ছে।
ব্যবসায়ে
হিসাবরক্ষণের প্রতিটি তথ্য অবশ্যই প্রাসঙ্গিক, বিশ্বাসযোগ্য, নিরপেক্ষ, সময়োপযোগী,
সামঞ্জস্যপূর্ণ, বস্তুনিষ্ঠ, তুলনামূলক ও বোধগম্য হওয়া প্রয়োজন। এই সমস্ত তথ্য সংগ্রহ,
প্রক্রিয়াকরণ ও সরবরাহই হিসাবরক্ষণের প্রধান কাজ। কম্পিউটার আবিষ্কার ও প্রয়োগের ফলে
হিসাবরক্ষণ কলাকৌশল ও প্রযুক্তিগত উন্নতি সাধিত হয়েছে। আপনি যদি একটি ছোট ব্যবসার মালিক
হয়ে থাকেন, তবে আপনি নিশ্চয়ই কোন একটি সময়ে আপনার ব্যবসাটিকে বাড়াতে চাইবেন। আর আপনার
ব্যবসাটিকে বাড়ানোর জন্য আপনাকে আপনার ব্যবসার আর্থিক অবস্থা সম্পর্কে একটি ভালো ধারণা
রাখতে হবে। এজন্য আপনাকে বিভিন্ন আর্থিক বিবৃতিও তৈরী করতে হবে। এছাড়াও একজন ব্যবসায়ী
হিসেবে আপনার ব্যবসার বিভিন্ন লেনদেনের খোঁজ রাখাটা আপনার কর্তব্য। তাই জমাখরচের ডিজিটাল
খাতা - হিসাবপাতি সফটওয়্যারের বিকল্প অন্য
কোনকিছু চিন্তাও করা যায় না।

0 মন্তব্যসমূহ