সাফায়েতুল ইসলাম

সাফায়েতুল ইসলাম। জন্ম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার খাড়েরা গ্রামে। ১৯৯৫ সালের ৪ই জুন। শৈশবের বেশ কিছু সময় কেটেছে নিজ গ্রামে। পরে বাবার ব্যবসাসূত্রে পরিবারের সাথে পাড়ি জমান চট্টগ্রাম শহরে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকটা কেটেছে ঢাকায়। পরে আবার ফিরে আসেন চট্টগ্রামে। পড়াশোনার বিষয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ। শৈশবকাল থেকেই তিনি লেখাপড়ার পাশাপাশি কাজ করেছেন বেশ কয়েকটি পত্রপত্রিকায়। গল্প ছাড়াও লিখেছেন অসংখ্য কবিতা ও প্রবন্ধ। পেশা হিসেবেও লেখালেখিকেই বেছে নেন। প্রায় দুই বছর ধরে ‘কন্টেন্ট রাইটার’ হিসেবে কাজ করছেন একটি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিতে। বর্তমানে তিনি পেশাসূত্রে ঢাকায় থাকেন। দীর্ঘদিন ধরে লেখালেখি করলেও এই প্রথম তার গল্পগ্রন্থ ‘লাবিবের বিভ্রম’ প্রকাশিত হয়েছে।

হঠাৎ করে মনে হলো আমি মারা যাচ্ছি হাতে সময়নেই পৃথিবীর বুকে পদচিহ্ন রেখে যাওয়া দরকার। সেই চিন্তা থেকে ‘লাবিবের বিভ্রম’।বিভ্রমমানব জাতির মনস্তাত্ত্বিক ইতিহাসবা বিবর্তনের একটি অন্যতম প্রাচীন অংশ ইংরেজিতে যাকে বলা হয় 'ইল্যুশন' এই বিভ্রম কখনো রোগ হিসেবে বিবেচিত হয়, আবার কখনোবা এটি মানুষের সূক্ষ্ম চিন্তা ধারার খোরাক তৈরি করে

লাবিবের বিভ্রমসাজানো হয়েছে ১৩টি ছোট গল্প দিয়ে এখানে প্রতিটি গল্প স্বতন্ত্র, প্রতিটি চরিত্র আলাদা পাঠক প্রতিটি গল্পে সম্পূর্ণ আলাদা করে স্বাদ পাবে, অনায়েসে ডুবে যাবে, অনিয়ন্ত্রিতভাবে ঢুবে পড়বে প্রতিটি চরিত্রে। বারবার পড়তে গিয়ে খুঁজে পাবে অন্তিম আমেজ।এছাড়া বইয়ে আপাত দৃষ্টিতে কতগুলো চরিত্রের মানসিক অবস্থার কথা বলা হলেও তার গভীরে রয়েছে সমাজের রুঢ় বাস্তবতা। তাই বইটি পড়তে গিয়ে যে কারোরই চিন্তা-ভাবনার জগতে আলোড়ন সৃষ্টি হবে। পাঠক বইটি পড়ে মানব মনের গভীর আচ্ছাদিত চিন্তার জগতকে আরো বেশী করে জানতে পারবে।



বইটি পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ

Labiber Vivrom

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ