|
উত্তরপুরুষ পূর্বপুরুষ |
প্রথম অধ্যায়
ফেলা খাঁ বংশের ইতিহাস
গ্রাম: চিনিশপুর
জিলা: ঢাকা।
ফেলা খাঁ
কোথায় বিবাহ করিয়াছিলেন তাহা জানিনা । ফেলা খাঁর দুইটি ছেলে ছিল প্রথম ছেলে রুস্তম
খাঁ খুব সুপুরুষ, বুদ্ধিমান ও চতুর লোক ছিলেন। দেশে তাহাকে লোকে খুব ভক্তি ও মান্য
করিতেন। এবং দ্বিতীয় পুত্র লবা খাঁ আহাম্মকের মত লোক ছিলেন, লোকের সঙ্গে বিশেষ আলাপ
পরিচয় ছিলনা, প্রায়ই বাড়ীতে বসিয়া সময় কাটাতেন। প্রথম পুত্র রুস্তম খাঁ সাহেব আশ্রবপুর
নিবাসী এক প্রতাপশালী ব্রাহ্মন জমিদারের মেয়েকে মুসলমান করিয়া বিবাহ করেন এবং এই
বউয়ের ঘরে একটি মাত্র ছেলে হইলে এই বউ মারা যান। এই ছেলের নাম হয় লতিফ খাঁ। এই বউ
মারা গেলে পর রুস্তম খাঁ খইমকুট নিবাসী অতি প্রতাপ প্রতিপত্তিশালী জমিদার বাড়ীতে দ্বিতীয়
বার দার পরিগ্রহ করেন এই জমিদার বাড়ী অভিজাতের গৌরবেও শ্রেষ্ঠ ঘর ছিলেন। সেই বংশের
শ্রী আর এখন তেমন নাই, কেবল নাম টুকু এখনও আছে। চান মিয়াঁ সাহেব এই বংশেরই এক বর্তমান
বংশধর ।
রুস্তম খাঁ এই বিবাহের কিছু দিন পরেই মারা যান এবং এই পক্ষের কোন সন্তান রাখিয়া যাইতে পারেন নাই। রুস্তম খাঁর পরে জাহিরার মা বলিয়া এক চতুরা বোন খইন কুটের বউ চালাকি করিয়া লবা খাঁকে বিবাহ করাইয়া দেন। কিন্ত খইন কুটের লোক জানিতে পারিয়া ইহার প্রতিশোধ লইবার জন্য আসেন কিন্তু জাহিরার মা এখানেও চালাকি করিয়া সরাইয়া দেন। লবাখাঁর ঔরষে একছেলে হয়, ছেলের নাম আক্রম খাঁ, আক্রম খাঁ দেখিতে খুব সু-পুরুষ ছিলেন এবং খুব সোজা লোক ছিলেন। তিনি প্রথম বিবাহ করেন গড়বারি, তখনকার দিনে আভিজাত্যের গৌরবে শ্রেষ্ঠ ভদ্রলোক, দাস দাসির কোলাহলে তখন সে বাড়ি মশগুল থাকিত, কিন্তু সে বউ নিঃসম্তান অবস্থায় মারা যান। তখন আক্রম খাঁ দরগার বন্ধে দ্বিতীয় বার বিবাহ করেন। দরগার বন্ধের এই ঘর দত্তগ্রাম নিবাসী ছমু খাঁরই বংশধর । কিন্তু গরবাড়ীর ঘরের তুলনায় নীচ শ্রেনীর, তবে সাধারন ভদ্র লোকের ঘর। এই বউয়ের ঘরে ৩টি মেয়ে হয়। কোন ছেলে হয়নাই। এক মেয়ে ডেমরা বিবাহ দেন এবং আর ২ মেরে বিবাহ দেন চর্নগরদী। পরে ডেমরার জামাই শ্বশুরের বাড়ীতে চলিয়া আসেন এবং তাহারই ২ ছেলে আনলো মোছলেহ উদ্দিন ভূঞা এবং মফিজদ্দিন ভূঞা রুস্তম খাঁ এক ছেলে লতিফ খাঁ কে রাখিয়া মরা যান ইহা পূর্বে উল্লেখিত হইয়াছে। ওয়াজিব খাঁ বিবাহ করেন গড়বারি যে বাড়িতে আক্রম খাঁ বিবাহ করিয়াছিলেন।
কিন্ত ওয়াজিব খাঁর শশুর বাড়ি ছিল খামেতেরগাও। ওয়াজিব খাঁর স্ত্রীর বয়স যখন এক মাঁস মাত্র তখন তাঁহার শ্বশুর ও শাশুড়ী দুই জনই কলেরা রোগে মারা যায়। কাজেই ওয়াজিব খাঁর স্ত্রী তাহাঁর মামার বাড়ী গড়বারিতে প্রতিপালিত হন এবং মামারাই বিবাহ দেন। এই বউয়ের খালাকে রুস্তম খাঁ সাহেব লতিফ খাঁ নামক একছেলে রাখিয়া মারা যান। ইহা পূর্বে উল্লিখিত হইয়াছে । লতিফ খাঁ সাহেব বিবাহ করেন দুলিয়াদি নিবাসী কুরাল লস্করের মেয়ে। লতিফ খাঁ সাহেবও একমাত্র ছেলে ওয়াজিব খাঁকে রাখিয়া মারা যান।
Chapter One
History of Fela Khan
Village: Chinishpur
District: Dhaka.
I
do not know where Fela Khan got married. Fela Khan had two sons the first son
Rustom Khan was a very handsome, intelligent, and clever man. He was highly
respected and respected in the country. The second son Laba Khan was a man
like Ahammak, who did not have much interaction with people and often spent time
sitting at home. The first son, Rustom Khan Sahib, married the daughter of a
prominent Brahmin zamindar resident of Ashrabpur as a Muslim, and this wife
died when she had only one son. This boy's name is Latif Khan. After the death
of their wife, Rustam Khan, a resident of Khimkut, married a very prestigious
zamindar house for the second time. The name of that clan is no more, only the
name is still there. Mr. Chan Mian is a current descendant of this family.
Rustam
Khan died a few days after this marriage leaving no children. Rustam Khan later
tricked a clever sister of Khain Kut's wife, who was Zahira's mother, into
marrying Laba Khan. The people of Khain Kut came to know and came to take
revenge, but Zahira's mother tricked her and removed her here too. Labakhan had
a son, his name was Akram Khan, Akram Khan was a very good-looking man and a
very upright man. He married first Garbari, the best gentleman in the glory of
nobility in those days, the house was busy with the noise of the slave maids,
but he died penniless. Then Akram Khan married for the second time in Dargar
Bandh. This house in Dargar Bandh is the descendant of Dattagram resident Chamu
Khan. But compared to Garbari's house, it is of lower class, but the house of
ordinary decent people. There are 3 girls in this wife's house. No son. One
daughter was married to Demra and another 2 were married to Charnagaradi.
Later, Demra's son-in-law moved to his father-in-law's house and gave birth to 2 sons, Mosleh Uddin Bhuya and Mofizuddin Bhuya Rustam Khan, who died leaving one son, Latif Khan, as mentioned earlier. Wajib Khan married Gadbari in the house where Akram Khan was married.
But Wajib Khan's father-in-law's house was Khametergao. When Wajib Khan's wife was only a month old, both her father-in-law and mother-in-law died of cholera. So Wajib Khan's wife was brought up in her uncle's household and given in marriage by the uncle. This wife's aunt died leaving only one son named Rustom Khan Sahib Latif Khan. This has been mentioned earlier. Mr. Latif Khan married the daughter of Kural Lashkar, a resident of Duliadi. Latif Khan also died leaving behind only son Wajib Khan.
ওয়াজিব খাঁ সাহেব বিবাহ করেন খামেতেরগাও আব্দুর রহিম খাঁর মেয়ে। এই বিবাহের একটি বিশেষ ইতিহাস আছে। এই মেয়ের বয়স যখন ১ মাস তখন তাহার গিতা মাতা উভয়েই কলেরা রোগে মারা যান কাজেই এই মেয়ে তাহার মামার বাড়ী, গড়বারিতে প্রতিপালিত হন। গড়বারির ইয়াকুব খাঁ ইসমাইল খাঁ এই মেয়ের একটু দুর সম্পর্কের মামাত ভাই ছিলেন। এই মেয়ের আপন খালাকে আক্রম খাঁ বিবাহ করিয়া ছিলেন। গড়বারির খাঁ সাহেবদের বাড়ীর খুব প্রতাপ প্রতিপতি ছিল; বাড়িতে বান্দি, গোলাম প্রচুর ছিল, জমিদারীর আয় ও যথেষ্ট ছিল। আভিজাত্যের গৌরবেও তাহারা সে অঞ্চলের মধ্যে শ্রেষ্ঠ ঘর ছিলেন। ওয়াজিব খাঁর একছেলে আলি নেওয়াজ খাঁর জন্ম হইলে পর ওয়াজিব খাঁর স্ত্রী মারা যান। তখন ওয়াজিব খাঁ পুনরায় ছলিয়াদি বিবাহ করেন। এই বউয়ের ঘরে এক ছেলে এবং এক মেয়ে হইলে পরে ওয়াজিব খাঁ নিজে মারা যান। এই খান হইতে আলী নেওয়াজ খাঁর অধঃপতন আরম্ভ হয় তবে অধ:গতন আরও একটু আগে থেকে আরন্ত হয়েছিল। ওয়াজিব খাঁ ও আক্রম খাঁদৈর সময়ে তাহাদের তালুক নিলাম হয়ে যায় এবং তালুক পুনরায় ডাকিয়া আনিবার সময়ে ওয়জিব খাঁ তাঁহার অংশের সম্পূর্ন টাকা দিতে না পারায় আক্রম খাঁ বেশী টাকা দেন এবং তজ্জন্য তালুকের অংশ ১১% আনা এবং ১% বন্ধোবস্ত হয়। ওয়াজিব খাঁ ১% আনার ভাগি হন।
ওয়াজিব খাঁ মারা গেলে পর তাঁহার স্ত্রী পুনরায় দত্তগ্রাম নিবাসী ছমু খাঁর নিকট বিবাহ বসেন। এখানে এক ছেলে হয়। তাহার নাম জব্বর খাঁ। জব্বর খাঁ চর্নগরদী বিবাহ করিয়া বর্তমানে বাসাই গ্রামে বাস করিতেছেন। আলী নেওয়াজ খাঁর বৈমাত্রেয় ভাই চর্নগরদী বিবাহ করেন। এবং বিবাহের কিছু দিন পরেই পৃথক হন। অন্যদিকে আলী নেওয়াজ খাঁ তাহার বৈমাত্রেয় ভগিনীকে হাসনাবাদ বিবাহ দেন। অধিকন্ত আলী নেওয়াজবখাঁর পিতা দ্বিতীয় বিবাহ করিবার সময় তালুকের অর্ধেক অংশ কাবিনে লিখিয়/দিয়া বিবাহ করেন। কাজেই সম্পত্তি, বিমাতাঁ, বিমাতা ভাই, বিমাতা ভগিনী এবং বিমাতা ভাই এর স্ত্রী ভাগাভাগি করিয়া লইয়া যান। বিমাতা ভাই পৃথক হইয়া অল্প পরেই মারা যান কাজেই এই বউকে বিবাহ করেন দত্তগ্রামের ছম়ু খাঁর ছেলে জব্বর খাঁ বর্তমানে বাসাই থাকেন।
আলীনেওয়াজ খাঁ বিবাহ করেন উত্তর চন্দন প্রকাশ্য নাম পাচবাগ নিবাসী আলিমদ্দিন ভূইয়া সাহেবের একমাত্র কন্যাকে । ভূইয়া সাহেব অবশ্য খুব পুরানা খান্দানি ঘরের লোক ছিলেন। আলী নেওয়াজ খাঁর কাছে বিবাহ দেওয়ার পর বিবাহাদি ভাল২ ঘরে করাইয়াছেন ও দিয়াছেন। আলী নেওয়াজ খাঁর এক সহোদর ভাগিনী ছিল তাঁহার বিবাহ হয় মিয়াজানপুর এবং সে ঘরে ২টি ছেলে এবং ১টি মেয়ে হয়। এক ছেলে বিবাহ করেন চর্নগরদী এবং অপর ছেলে বিবাহের পূর্বেই মারা যান। আলী নেওয়াজ খাঁর ৩টি ছেলে ও ২টি মেয়ে হওয়ার পর তাঁহার স্ত্রী মারা যান (১৯১৬ইং) ইহার পর আলী নেওয়াজ আর বিবাহ করেন নাই। যদিও তাহার তখন বিবাহ করিবার বয়স ছিল। আলী নেওয়াজরখাঁর ৩ ছেলের মধ্যে প্রথম ছেলে ১) মুহাম্মদ ছব্দর খাঁ সাব ডেপুটি ম্যাজিস্ট্রেট চাকুরী করিতেছেন। তিনি বিবাহ করিয়াছেন সরাইল নিবাসী আব্দুল ওয়াহাব সাহেবের এক কন্যা তাহার দ্বিতীয় ছেলে (২) ডাক্তার জহুরুল করিম খাঁ বিবাহ করেন মামাতুতু ভগিনী আলী আব্বাছ ভূইয়া সাহেবের কন্যা। ডাক্তার ব্রাক্ষনবাড়িয়াতে প্রেষ্টিস করেন। (৩) তাহার তৃতীয় ছেলে ফজলুল করিম খাঁ কলিকাতা ইন্ডাস্ট্রিজ অফিসে ইনকোয়ারী অফিসার ছিলেন। কিন্তু ১৯৪৪ইং সনের ১৯শে সেপ্টেম্বর মাসে মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় কলিকাতাতে মারা যাঁন। তাহার শব গৌর দেওয়া হয় কলিকাতার গোবরা মাঠে। ফজলুল করিম বিবাহ করেন মৈমনসিং জিলার কুলিয়ারচরের নিকট ভাতার কান্দি গ্রামে আবদুছ ছবুর সাহেবের সর্ব কনিষ্ঠ কন্যা । সৈয়দ উল্লার ভগিনী। ফজলুল করিম একমাত্র কন্যা রাখিয়া মারা যান। তিনি" TB রোগে মারা যান। ফজনু মিয়া ৩০ বৎসর বয়সে মারা যান। আলী নেওয়াজ খাঁর কন্যাদের মধ্যে প্রথম (১) কন্যাকে বিবাহ দেওয়া হয় মিজ্জ্ম নগর নিবাসী মুলী আতাবের রহমান সাহেবের নিকট। এই কন্যার ঘরে এক ছেলে হইলে
Wajib Khan married the daughter of Khametergao Abdur Rahim Khan. This marriage has a special history. When this girl was 1 month old, both her parents died of cholera, so this girl was brought up in her uncle's house, Garbari. Yakub Khan Ismail Khan of Garbari was a distant cousin of this girl. Akram Khan was married to this girl's aunt. Garbari Khan Saheb's house had a very illustrious patron; there were many captives and slaves in the house, and the income of the zamindari was also sufficient. They were the best houses in the region even in the glory of nobility. After Wajib Khan's only son Ali Nawaz Khan was born, Wajib Khan's wife died. Then Wajib Khan re-married Chaliadi. A son and a daughter were born to this wife and later Wajib Khan himself died. Ali Nawaz Khan's downfall started from this Khan but the downfall was completed a little earlier. At the time of Wajib Khan and Akram Khandai, their taluks were auctioned and when the taluks were called again, as Wajib Khan could not pay his full share, Akram Khan paid more and Tajjanya's share of the taluk was 11% Anna and 1% endowment. Wajib Khan was lucky to get 1%.
After Wajib Khan died, his wife remarried Chamu Khan, a resident of Dattagram. Here is a boy. His name is Jabbar Khan. Jabbar Khan got married in Charnagaradi and currently lives in Basai village. Ali Nawaz Khan married Baimatreya Bhai Charnagaradi. And separated after a few days of marriage. On the other hand, Ali Nawaz Khan gave his half-sister in Hasnabad marriage.
At the time of his second marriage, the father of Adhikant Ali Newazb Khan gave half of the taluk to Kabin. So the property was shared by the insured, the insured's brother, the insured's sister, and the insured's wife. The insured's brother died soon after separation, so Chhamu Khan's son Jabbar Khan of Dattagram married this wife. Alinewaz Khan married the only daughter of Alimuddin Bhuiyan Saheb, a native of Uttar Chandan, a native of Pachbagh. Bhuiyan Sahib, however, belonged to a very old Khandani family. After giving marriage to Ali Newaz Khan, marriages were arranged and given in two houses. Ali Nawaz Khan had a younger sister who was married in Miyajanpur and had 2 sons and 1 daughter. One son married Charnagaradi and the other son died before marriage. After Ali Nawaz Khan had 3 sons and 2 daughters, his wife died (1916), after which Ali Nawaz did not marry again. Although he was of marriageable age then. The first son of 3 sons of Ali Nawazhar Khan 1) Muhammad Chhabdar Khan is working as Sub Deputy Magistrate. He married a daughter of Sarail resident Abdul Wahab Saheb, and his second son (2) Doctor Zahurul Karim Khan married Mamatutu's sister Ali Abbas Bhuiyan Saheb's daughter. The doctor practices in Brakshanbaria. (3) His third son Fazlul Karim Khan was an inquiry officer in the Calcutta Industries Office. But he died in Calcutta at 8 am on Tuesday, 19 September 1944. His body was laid to rest in Calcutta's Gobra field. Fazlul Karim married the youngest daughter of Abduch Chabur Saheb at Bhatar Kandi village near Kuliarchar in Mymensingh District. Sister of Syed Ulla. Fazlul Karim died leaving an only daughter. He" TB Died of disease. Faznu Mia died at the age of 30. Among the daughters of Ali Nawaz Khan, the first (1) daughter was married to Muli Ataber Rahman, a resident of Mizzma Nagar. If there is a son in this daughter's house
পর শরীরে আগুন লাগিয়া এই কন্যা মারা যায় (১৯২৪ইং)
(২) দ্বিতীয় কন্যা বিবাহ দেওয়া হয় ডেমরা নিবাসী আব্দুল ছাইদ খাঁ সাহেবের নিকট। এই
মেয়েও দুইটা ছেলে রাখিয়া ম্যালিরিয়া রোগে মারা যায় (১৯৩৪ইং) আলী নেওয়াজ খাঁর ছেলে
মেয়ের ক্রমিক জন্মের হিসাব:-
১। ছেলে- মুহাম্মদ ছন্দর খাঁ (Sub-Deputy
Magistarate)
২” ডা: জহুরুল করিম খাঁ- এল, এম, এফ।
৩। মেয়ে -মিনিগর বিবাহ দেওয়া হয়।
৪।* -বিবাহ হয় ডেমরা
৫। ছেলে -ফজলুল করিম খান-বি এ
লিখক
জহুরুল করিম খাঁ ২৫/৯/১৯৪৫ইং-১৩৫২বাং আশ্বিন মাস।
দ্বিতীয় অধ্যায়
আলী নেওয়াজ খাঁ প্রায় ৯০ বৎসর বয়সে ইংরাজী ১৯৪৮
২২,৬.৪৮ এবং বাং ১৩৫৫ সনের --
জৈষ্ঠ মাসে বাত রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাহার
গোর দেওয়া হয় বাড়ীর দক্ষিন দিকে রেলওয়ে
লাইনের নিকটে।
আলী নেওয়াজ খাঁ খুব পরহেজগার, মোত্তাকি ও সরল প্রকৃতির লোক ছিলেন। প্রথম বয়সে তিনি দারিদ্রের সম্মুখিন হন। কারন তাহার বৈমাত্র ভাই, ভগিনী, বিমাতা ইত্যাদি ভাগ করিয়া লইয়া যান। কাজেই তিনি দরিদ্র হয়ে পড়েন। কিন্তু এই দারিদ্রের ভিতর দিয়েও পিতৃব্য কুলের সম্মান বজায় রাখিয়া তাহার ছেলেদের লেখা পড়ার বন্ধোবস্ত করিতে ভুলেন নাই। ছেলেরা যখন উপার্জ্জন করেন তখন তিনি দরিদ্রের প্রতি যথেষ্ট দান খয়রাত করিয়া যান। তিনি খুব তীক্ষ বুদ্ধি সম্পন্ন লোক ছিলেন না। কাজেই লোকে অনেক সময় তাহাকে প্রতারিত করিয়াছেন।
[লেখকঃ ডাঃ জহুরুল করিমখান- সম্ভবত: ১৯৪৮ সনে পিতার মৃত্যুর পর লিখিত]
Later
this daughter died due to fire in her body (1924). This girl also died of
malaria leaving behind two sons (1934).
1.
Son- Muhammad Chandar Khan (Sub-Deputy Magistrate)
2” Dr. Zahurul Karim Khan-L,
M, F.
3.
Girl -minigar marriage is
given.
4.* -Marriage is done by Demra
5. Son - Fazlul Karim Khan-B.A
The writer
Zahurul Karim Khan 25/9/1945-1352 Bang Ashwin month.
Chapter II
Ali
Nawaz Khan at the age of 90 years English 1948 22,6.48 and Bang 1355 --. We
He
died of rheumatism in his senior month. The railway is on the south side of the
house
Near
the line, Ali Nawaz Khan was a very pious, humble, and simple person. In his
early years, he was poor face it. Because his brother, sister, wife, etc. were
divided. So he
Became
poor. But despite this poverty, his sons maintained the honor of the paternal
clan
Don't forget to read and write. When the sons harvest, he gives enough to the poor Go to charity. He was not a very sharp-minded man. So people often call him cheated.
[Written by: Dr. Zahurul Karimkhan - Probably: written after the death of his father in 1948]

তৃতীয় অধ্যায়
সফদর খান: জন্ম ১৮৯৮ইং মৃত্যু ১৯৭০ইং
৩রা আগষ্ট
আলী নেওয়াজ
খানের প্রথম সন্তান সফদর খান প্রথমে নরসিংদীর সাটিরপাড়ার কে, কে, ইন্সটিটিউশন হইত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার বৃত্তিলাভ করিয়া ঢাকার মুসলিম হহিস্কুলে ভর্তি হন। ঢাকার
নারিন্দা এলাকার নারিন্দা লেনের প্রাসাদোপম একটি অন্টালিকায় ছিল স্কুলের হোস্টেল বেল্ডিংটি
এখনও বিরাজমান) । সেই হোস্টেলে তিনি সীট লাভ করেন। তখনকার দিনের রীতি অনুযারী হোস্টেলের
ছাত্রদের মধ্যকার একটি পরীক্ষায় প্রথম হওয়ায় তাহার সীট ভাড়া ও খাবার খরচ মওকুফ হইয়া
যায়। বৃত্তি পরীক্ষায় তিনি মাসে চার টাকা বৃত্তি লাভ করিতেন। বেতন ফ্রি, থাকা খাওয়া
ফ্রি, অতএব তিনি নিজে এক টাকা নিজের জন্য রাখিয়া বাকী টাকা পিতা আলী নেওয়াজ খানের
নিকট প্রতিমাসে প্রেরন করিতেন। এই সব তথ্য তাহাঁর নিজ মুখ হইতে শোনা ।
মুসলিম হাইস্কুল
হইতে ম্যাট্রিক পরীক্ষায় অবতীর্ন হন এবং প্রথম বিভাগে স্কলারশীপ নিয়া উত্তীর্ন হন।
পরে ঢাকা কলেজ হইতে আই, এস, সি পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ন হইয়া বৃত্তি লাভ
করেন।
সফদর খান
বৃটিশ ও পাকিস্তান আমলে সাব-ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন এবং ১৯৫৫ সনে চাকুরী হইতে অবসর
গ্রহন করেন। বর্তমান ব্রাম্মনবাড়িয়া জেলার সরাইল থানার সৈয়দটোলা গ্রামের পুলিশ কর্মকর্তা,
একসময়ে নেত্রকোনা জিলার বারহাট্টা থানার ও, সি, জনাব আব্দুল ওয়াহাব সাহেবের কন্যা
রোকেয়া খানমের সহিত তিনি পরিনয়সূত্রে আবন্ধ হন। অবসর গ্রহনের পর ২ বৎসর তিনি সদ্য
প্রতিষ্ঠিত সরকারী স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স
কর্পোরেশন (এডিএফসি) এর সিলেট রিজিওনের রিজিওন্যাল অফিসার হিসাবে কর্তব্য পালন করেন।
বৃহত্তর সিলেট ও ব্রাহ্মনবাড়িযা জেলা দুইটি সিলেট রিজিওনের অন্তর্ভূক্ত ছিল।
১৯৭০ সনের ওরা আগষ্ট তিনি ঢাকায় মৃত্যুবরন করেন। আজিমপুর নতুন গোরস্থানে তাঁহাকে দাফন করা হয়।
জনাব সফদর
খান একজন আদর্শ পুরুষ ছিলেন। অত্যন্ত পরহেজগার, নীতিবান, পরিশ্রমী ও কঠোর শৃংলাবদ্ধ
জীবনের অধিকারী এই মানুষটি মৃত্যুর পূর্বের শারীরিক অচলাবস্থার সময়ের পূর্ব পর্যন্ত
জীবনে কখনো নামাজ কাজা করেন নাই এবং কখনো কাহারো প্রতি কটূবাক্য ব্যবহার করেন নাই।
অত্যন্ত মেধাবী ছাত্র সফদার খান ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত ও উন্নত মননের অধিকারী!
ধর্মপরায়নতা ও বিজ্ঞান মনস্কতা যে একজন সাচ্চা মুসলমানের জীবনের স্বাভাবিক বিষয় সফদর
খানের জীবন তাহার এক উজ্জ্বল উদ্দাহরন। যে যুগে সততা ও নিয়মশৃংখলাই ছিল সাধারন প্রতিপালনীয়
বিষয় সেই যুগেও তাহাঁর অসম্ভব সৎ ও শৃংখলাবদ্ধ জীবন ছিল সকলের অনুকরনীয়। পরবরতীযুগের
ভোগবাদী বা Hedonistic সমাজে তাঁহার উত্তরসূরিরা তাঁহার সুন্দর চরিত্রকে যথাযথ অনুসরন
করিতে পারেন নাই।
রোকেয়া খানমের
জীবন ছিল স্বল্পস্থায়ী। বরিশালে থাকাকালীন ১৯৫৩সনের ২০শে জুলাই রবিবার সকালে বরিশাল
জেনারেল হাসপাতালে সন্তান প্রসব জনিত জটিলতায় মাত্র ৩৬ বৎসর বয়সে তিনি ইন্তেকার করেন।
তাঁহাকে বরিশাল গোরস্তানে কবর দেওয়া হয়। স্বামী, ৮টি সন্তান ও কয়েকজন কাজের লোকের
বিশাল সংসারের ভার ও নিত্য আর্থিক টানাটানিতে বিপর্যস্ত রোকেয়া খানম জীবনে হাসি আনন্দ
উল্লাসের পরিপূর্ন স্বাদ পাওয়ার পূর্বেই এই পৃথিবী হইতে বিদায় গ্রহন করেন।
১৯৫৭ সনে
জনাব সফদর খান পুনরায় ফরিদপুর সাতৈরের রোকেয়া বেগমকে বিবাহ করেন। রোকেয়া বেগমের
আগমনের পূর্বে জনাব সফদর খানের সংসারটি ছিল অগোছালো, কেন্দ্রাভিমুখ আকর্ষনের অবর্তমানে
পারস্পরিক শিথিল সম্পর্কযুক্ত। রোকেয়া বেগম আসিয়া সংসারের হাল ধরেন শক্তভাবে। তিনি
তেজীয়ান…
Chapter Three
Safdar Khan: Born 1898 Died 3rd August 1970
Safdar Khan, the first child of Ali Nawaz Khan, first got admission in the Muslim High School in Dhaka after getting a scholarship from the K, K, Institution in Satirpara, Narsingdi. The hostel building of the school was still standing in a palace on Narinda Lane in the Narinda area of Dhaka. He got a seat in that hostel. As per the custom of the day, he was waived off his seat rent and food expenses as he stood first in an examination among hostel students. He used to get a scholarship of four rupees a month in the scholarship examination. The salary was free, and food was free, so he used to keep one rupee for himself and send the remaining money to his father Ali Nawaz Khan every month. Heard all this information from his own mouth.
Passed matriculation examination from Muslim High School and passed with first division scholarship. Later he passed the I, S, C examinations from Dhaka College in the first division and got a scholarship.
Safdar Khan was a Sub-Deputy Magistrate during the British and Pakistani periods and retired from service in 1955. He eventually got married to Rokeya Khanam, daughter of Mr. Abdul Wahab Saheb, O, C of Barhatta Police Station, Netrokona District, Police Officer of Syedtola Village, Sarail Police Station, and present Brammonbaria District. After retirement, he served as Regional Officer of Sylhet Region in the newly established Government Autonomous Institution Agricultural Development Finance Corporation (ADFC). The districts of Greater Sylhet and Brahmanbari were part of the Sylhet Region.
He died in Dhaka in August 1970. He was buried in Azimpur New Cemetery.
Mr. Safdar Khan was an ideal man. This man, who had a very pious, ethical, hardworking, and strictly disciplined life, never prayed in his life and never used harsh words towards anyone until the period of physical immobility before his death. Safdar Khan, a very talented student, was educated in modern education and had a good mind! The life of Safdar Khan is a shining example of the fact that piety and science are the natural things in the life of a true Muslim. Even in the era when honesty and discipline were common practice, his unfailingly honest and orderly life was an example for all. His successors in the Hedonistic society of the post-modern age could not follow his beautiful character properly.
Rokeya Khanum's life was short-lived. While in Barisal, she died at the age of 36 due to childbirth complications at Barisal General Hospital on Sunday 20th July 1953. He was buried in Barisal Cemetery. Rokeya Khanam, distressed by the burden of a huge family of husband, 8 children, and a few workers and daily financial strain, departed from this world before getting the full taste of happiness and joy in life.
In 1957, Mr. Safdar Khan again married Rokeya Begum of Faridpur Satair. Before the arrival of Rokeya Begum, Mr. Safdar Khan's household was chaotic, with loose relationships in the absence of centripetal attraction. Rokeya Begum came and took the reins of the world firmly. He is Tejian…
মহিলা ছিলেন না, কিন্তু সংসারের বন্ধন জুট রাখার চমৎকার শক্তি ছিল তাঁহার। কঠোর পরিশ্রমী রোকেয়া বেগমের আগমনে পরিবারে শ্রী ফিরিয়া আসে। মেয়েদের ভাল ভাল বিবাহ হয় একের পর এক। তিনি নিজহাতে সব কাজ করিতেন এবং সেইজন্য সারাদিনই কঠোর পরিশ্রম করিতেন। প্রথমপক্ষের ছেলে মেয়েদের তিনি নিজের সম্ভানের মতই ভালবাসিতেন এবং কোন দিন সৎমায়ের আচরন করেন নাই। অন্যদিকে তাঁহার সৎ ছেলেমেয়েরাও আজীবন তাঁহাকে অকুষ্ঠচিত্তে মায়ের প্রাপ্য শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা দিয়াছে এবং সৎভাই টিটুকে আপন ভাইয়ের মতই ভালবাসিয়াছে। রোকেয়া বেগম ২০০১ সালে ৮১/৮২ বৎসর বয়সে পুত্র জিল্লুর রহমান, পুত্রবধূ তাহমিনা ও দুই নাতি রাখিয়া গরলোকগমন করেন। স্বামীর কবরে তাঁহাকে দাফন করা হয়।
জনাব লুৎফুর রহমান প্রথম জীবনে কয়েক বৎসর আয়কর বিভাগে চাকুরী করিলেও ১৯৭১ সালে বাংলাদেশের পর ব্যবসা শুরু করেন। ব্যবসা জীবনে তিনি সফলতা লাভ করেন এবং ছেলেমেয়েদের সুশিক্ষিত করেন। সুদর্শন লুৎফর রহমান ১৯৬৩ সালে নারায়নগঞ্জের বন্দর হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আবদুর রহমানের এক কন্যা আখতার বানু চায়না) কে বিবাহ করেন। তাঁহার দুই মেয়ে ময়না ও মিলা কানাডার টরোন্টো শহরে প্রবাসী। ২০০৬ সালের নভেম্বরে জনাব লুৎফর রহমান সস্ত্রীক কানাডা বেড়াইতে যান এবং ৬ই মার্চ ২০০৭ইং তারিখে অকস্মাৎ সন্ন্যাস রোগে (Brain Stroke) মৃত্যু বরন করেন। মৃত্যুকালে তাহাঁর বয়স হইয়ছিল ৭৩ বৎসর। তাঁহাকে ঢাকার আজিমপুরে পিতার কবরে সমাহিত করা হয়। জনাব লুৎফুর রহমানের এক কন্যা লোপা জীববিজ্ঞানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম.এস.সি।
বর্তমানে বি.সি.এস (শিক্ষা) ক্যাডারে অধ্যাপনায় নিয়োজিত। চতুর্থ কন্যা উর্মি চট্টগ্রাম মেডিকেল কলেজ হইতে এমবিবিএস। বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে রেডিওলজি ও ইমেজিং বিভাগে কর্মরত। সকলেই বিবাহিত এবং ছেলেমেয়ে নিয়া সুখে আছে।
লুৎফুর রহমানের একমাত্র পুত্র সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম, কম পাশ ব্যবসায়ে রত। দুই কন্যা সম্ভানের জনক।
রাজিয়া বেগমের কোন পুত্র সম্ভান ছিলনা। স্বামী ফারুক আহমেদের বাড়ী কক্সবাজার জেলার রামু থানার কাউয়ারখোপ প্রামে। তাঁহারা বহু জমির মালিক ছিলেন। ফারুক আহমেদ ভাল ছাত্র ছিলেন। বি.কম পরীক্ষায় স্ট্যান্ড করেন। প্রথম জীবনে ভাল ভাল চাকুরী করিলেও পরে নিজেই শিল্প কারখানা স্থাপন করেন। মেঘনা সি ফুডস লি: তাঁহার প্রথম শিল্প প্রতিষ্ঠান। বিংশ শতান্ধীর ষাটের দশকে তদানীন্তন পূর্ব-পাকিস্তানে মৎস্য, বিশেষ করিয়া চিংড়ী প্রক্রিয়াজাতকরন ও বিদেশে রফতানীর জন্য যে শিল্প উদ্যোগ গড়িরা উঠে জনাব ফারুক ছিলেন তাহার পুরোধা ব্যক্তিত্ব যদিও তখন বয়সে তিনি নিতান্তই তরুন। বাংলাদেশে মৎস্য প্রক্রিয়াজাতকরন
She was not a woman, but she had a
wonderful power to bind the world together. Sri Phiria returns to the family
with the arrival of the hard-working Rokeya Begum. Girls get married well one
after another. He used to do all the work with his own hands and therefore
worked hard all day long. He loved the sons and daughters of the first party as
his own dignity and never behaved like a stepmother. On the other hand, his
stepchildren have given him the respect, devotion, and love they deserve for
their mother and have loved their stepbrother Titu like their own brother.
Rokeya Begum passed away in 2001 at the age of 81/82, leaving her son Zillur
Rahman, daughter-in-law Tahmina, and two grandchildren. She was buried in her
husband's grave.
Education: Matriculation: 1950 Netrakona Dutta High School
I, A: 1952 Barisal BM College
B, A (Pass): University of Dhaka, Department of English.
Mr. Lutfur Rahman worked in the income tax department for a few years in his early life but started a business in 1971 after Bangladesh. He became successful in business life and educated his children well. Sudarshan Lutfar Rahman married Akhtar Banu China, daughter of Mr. Abdur Rahman, Assistant Headmaster of Bandar High School, and Narayanganj in 1963. His two daughters Maina and Mila live in Toronto, Canada. In November 2006, Mr. Lutfar Rahman's wife went on a trip to Canada and died of a brain stroke on March 6, 2007. He was 73 years old at the time of his death. He was buried in his father's grave at Azimpur, Dhaka. A daughter of Mr. Lutfur Rahman, Lopa is an MSc in Biology from Dhaka University. Currently engaged in teaching in the BCS (Education) cadre. Fourth daughter Urmi MBBS from Chittagong Medical College. Currently working in the Radiology and Imaging Department at Bardem Hospital, Dhaka. All are happily married with children.
Sagar, the only son of Lutfur Rahman, studied M.Com in Business from Dhaka University. Father of two daughters Sambhan.
Razia Begum had no son Sambhan. Swami Farooq Ahmed's house is in Kawarkhop Pram of Ramu Thana, Cox's Bazar District. They owned a lot of land. Farooq Ahmed was a good student. He stood in the B.Com exam. Although he did a good job in his early life, he later set up an industrial factory himself. Meghna Sea Foods Ltd: His first industrial venture. Even though he was very young at that time, Mr. Farooq was the pioneer of industrial enterprises for the processing and export of fish, especially shrimp, in East Pakistan in the sixties of the 20th century. Fish processing in Bangladesh…
ব্যবসার গৌরবোজ্জল ভূমিকার জন্য জনাব ফারুক আহমেদ বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় পুরস্কারে ভূষিত হন। পরবর্তীকালে অবশ্য তিনি এই কৃতিত্ব ধরিয়া রাখিতে পারেন নাই। রানীর তিন মেয়ে মিমি, এনি ও সোমা বর্তমানে কানাডা প্রবাসী।
এ,এফ,এম/তাইয়েবুর রহমান (কানু)
স্ত্রী: সৈয়দা ইসমত জাহান
শিক্ষা জীবন:
ম্যাট্রিকুলেশন: ১৯৫৪ইং বরিশাল জিলা স্কুল
আই,এ: ১৯৫৬ইং ঢাকা কলেজ
বি, এ (নার্স): ১৯৫৯ ইং বাংলা বিভাগ-
ঢাকা বিশ্ববিদ্যালয়
এম এ: ১৯৬০ইং, বাংলা বিভাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রথমে দেড়মাস সদ্য প্রতিষ্ঠিত রাজবাড়ী কলেজে অধ্যাপনার পর অক্টোবর ১৯৬১ইং হইতে জানুয়ারী ১৯৬৪ইং পর্যন্ত সিলেট সরকারী মুরারীচাঁদ কলেজে অধ্যপনা করেন। ১৯৬২ সনে অনুষ্ঠিত পাকিস্তান কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ন হইয়া ১৯৬৪ ইংরেজীর ১লা ফেব্রুয়ারীতে লাহোরস্ত ফাইন্যান্স সার্ভিস একাডেমীতে পাকিস্তান ট্যাক্সেশন সাভিসে (পি,টি,এস) ইনকামট্যাক্স অফিসার পদে যোগদান করেন। ৩২ বৎসর চাকুরীর পর ১৯৯৬ সনের জুলাইমাসে সরকারের অতিরিক্ত সচিব পদমর্যাদায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসাবে অবসর গ্রহন করেন। অবসর গ্রহনের পর ১৯৯৭হইতে অদ্যাবধি বিখ্যাত ব্যবসা প্রতিষ্ঠান জনী গ্রুপ অব টেক্সটাইলস এর উপদেষ্টা পদে কর্মরত আছেন।
চট্টগ্রামে ইনকামট্যাক্স অফিসার হিসাবে কর্মরত অবস্থায় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার নানুপুর গ্রামের জনাব সৈয়দ মো: আবু তাহের সাহেবের প্রথম সন্তান সৈয়দা ইসমত জাহানের সহিত তাঁহার বিবাহ হয়। এই পরিবারটি খুবই প্রাচীন ও সম্ভ্রান্ত। ইহাদের শিক্ষার ঐতিহ্য বহু পুরাতন। ইহাদের পূর্বপুরুষ ইরান হইতে আগত বলিয়া পরিচিতি আছে। ইসমত ১৯৬৬ইং সনে ম্যট্রিক পাশ করেন এবং ১৯৬৭সনের ১৭ই সেপ্টেম্বর বিবাহকালে চট্টগ্রাম কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
ইহার পর ইসমত জাহান সম্পূর্ন নিজের চেষ্টায় ১৯৭৫ইং সনে আই,এ ১৯৮১সনে খুলনার বয়রা গভর্নমেন্ট গার্লস কলেজ হইতে বি এ, এবং ১৯৯০সনে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হইতে রাষ্ট্রবিজ্ঞান এম এস এস (এম এ) পাশ করেন। গৃহিনী হিসাবে সংসারের সমস্ত দায়িত্ব পালন করিয়া ১৯৬৬ হইতে ১৯৯০ দীর্ঘ ২৪ বৎসরকাল লেখাপড়ার প্রতি কী পরিমান নিষ্ঠা, একাগ্রতা ও ধৈর্য থাকিলে এইরূপ কৃতিত্ব অর্জন সম্ভব- তাহা ভাবিলে অবাক হইতে হয়। এই ধরনের দৃষ্টান্ত সম্ভবত: দেশে দ্বিতীয়টি পাওয়া যাইবেনা। দীর্ঘাঙ্গিনি, দীর্ঘকেশী গৌরবর্ণা ইসমত জাহানের রূপলাবন্যের সুখ্যাতি ছিল।
জনাব আবু তাহের পূবালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার হিসাবে ১৯৮৫সনে অবসর গ্রহন করেন। চমৎকার দেহ সৌষ্ঠবের অধিকারী এবং অনেকটা ইউরোপীয় মনমেজাজসম্পন্ন জনাব তাহের চট্টগ্রামের সামাজিক জীবনে খুবই প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ছিলেন। তিনি দুইবার চট্টগ্রাম ক্লাবের নির্বাচিত সভাপতি ছিলেন। শহরের অদুরে ফতেয়াবাদের নন্দীরহাট এলাকায় তিনি ও তাঁহার স্ত্রী সৈয়দা জাহানারা বেগম তাঁহাদের যৌথ প্রচেষ্টায় একটি চমৎকার কৃষি ও দুগ্ধ খামার গড়িয়া তোলেন যাহার জন্য ১৯৭৫ ইং ও ১৯৮১-এই দুই বৎসর প্রেসিডেন্টের স্বর্নপদক প্রাপ্ত হন। এই বিশাল খামারে ধান চাষ ছাড়াও পাহাড় ও সমতল ভূমিতে উৎপাদিত বিভিন্ন জাতের ফলমুল, দীঘিতে উৎপাদিত মৎস্য ও গো-খামারের বিপুল সংখ্যক গবাদি পশু হইতে আহরিত দুগ্ধ শহরে সরবরাহ করা হইত। ১৯৯৮সনের নভেম্বর মাসে ৭৮ বৎসর বয়সে তিনি পরলোক গমন করেন। সৈয়দা জাহানারা বেগম ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীরে কামেল সৈয়দ আহমদ্উল্লাহ সাহেবের পৌত্র সৈয়দ মোঃ দেলওয়ার হোসেনের কন্যা। ১৯৮৫ সনে তিনি পরলোক গমন করেন।
Mr. Farooq Ahmed has been honored with various state awards for his distinguished role in business. Later, however, he could not retain this achievement. The Queen's three daughters, Mimi, Annie, and Soma, are currently expatriates in Canada.
A, F, M/Tayerur Rahman (Kanu)
Wife: Syeda Ismat Jahan
Education:
Matriculation: 1954 Barisal District School
I,A: 1956 Dhaka College
B, A (Nurse): 1959 Department of English
Bangla - University of Dhaka
MA: 1960, Department of Bengal - University of Dhaka.
After teaching at the newly established Rajbari College for one and a half months, he taught at Sylhet Government Murrichand College from October 1961 to January 1964. After passing the Central Superior Service Examination of the Central Government of Pakistan held in 1962, he joined the Pakistan Taxation Service (PTS) as an Income Tax Officer at the Lahore Finance Service Academy on 1st February 1964. After 32 years of service, he retired as a member of the National Board of Revenue in the rank of Additional Secretary to the Government in July 1996. After retiring in 1997, he has been working as an advisor to the famous business organization Johnny Group of Textiles.
While working as an Income Tax Officer in Chittagong, he was married to Syeda Ismat Jahan, the first child of Mr. Syed Md. Abu Taher Saheb of Nanupur village of Fatikchari police station of Chittagong district. This family is very old and noble. Their tradition of education is very old. Their ancestors are known to have come from Iran. Ismat matriculated in 1966 and was a second-year student at Chittagong College when she got married on 17 September 1967. After this, Ismat Jahan passed IA in 1975, BA in 1981 from Boyra Government Girls College, Khulna, and MSS (MA) in Political Science from Jagannath University College, Dhaka in 1990. It is surprising to think that it is possible to achieve such an achievement with the amount of dedication, concentration, and patience towards education for 24 long years from 1966 to 1990 after fulfilling all the responsibilities of the family as a housewife. An example of this kind is probably: not to be found second in the country. Long-haired, long-haired Gauvarna Ismat Jahan had a reputation for beauty.
Mr. Abu Taher retired as Deputy General Manager of Pubali Bank in 1985. Mr. Taher was a very established figure in the social life of Chittagong. He was elected President of the Chittagong Club twice. He and his wife Syeda Jahanara Begum built an excellent agricultural and dairy farm with their joint efforts in the Nandirhat area of Fatiabad, on the outskirts of the city, for which they received the President's Gold Medal in 1975 and 1981. In addition to paddy cultivation in this huge farm, various types of fruits produced in the mountains and plains, fish produced in the lake, and milk extracted from a large number of cattle in the cow farm were supplied to the city. He passed away in November 1998 at the age of 78. Syed Jahanara Begum was the daughter of Syed Md Delwar Hossain, the grandson of Pir Kamel Syed Ahmadullah Saheb, the founder of Maizvander Darbar Sharif. He passed away in 1985.
তাইয়েবুর রহমান ও সৈয়দা ইসমত জাহানের দুই সম্ভান। প্রথম সন্তান মো: রেদওয়ানুর রহমান খান (আদর) চট্টগ্রাম সেন্টমেরী স্কুলে লেখাপড়া শুরু করেন এবং ঢাকার আইডিয়াল স্কুল হইতে ১৯৮৫সনে ম্যাট্রিক, ঢাকা কলেজ হইতে আই, কম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে এমবিএ পাশ করেন। বর্তমানে একটি বিদেশী ব্যাংকে কর্মরত। ২০০০সালের ১৪ই জানুয়ারী কক্সবাজার জেলার ইদগাহ থানার পোকখালি গ্রামের জনাব আমানউল্লাহ চৌধুরীর প্রথম সন্তান হাফসায়রা আমান (আইরিকে) বিবাহ করেন। কনে তখন ইংরেজীতে অনার্স পরীক্ষার্থী। বিবাহের পর এম এ পাশ করেন। তাহাদের দুই সম্ভান: প্রথম কন্যা তুবা রহমান (তুবা) ও পরে পুত্র তৌকির খান।
জনাব আমানউল্লাহ চৌধুরী ব্যবসারী ছিলেন। তাঁহারা এ এলাকার অত্যন্ত সম্রান্ত ও অভিজাত পরিবার। বিশাল ভু-সম্পত্তির অধিকারী। গ্রামে ৭/৮ বিঘা জমির উপর তাহাদের বিশাল দ্বিতল অট্টালিকা। আমানউল্লা চৌধুরীর পিতা বহু বৎসর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন।
তাইয়েবুর রহমান ও ইসমত জাহানের দ্বিতীয় সন্তান কন্যা: নাম- ইফফাৎ আরা খান (সোনালী)। সোনালী ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে ইংরেজী সাহিত্যে বি এ (অনার্স) ও এম এ ডিগ্রী লাভ করেন। অনার্স পড়ার সময় ১৯৯৪ সনে তাঁহার বিবাহ হয় চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার ধর্মপুর গ্রামের ডাঃ আনোয়ার পাশা চৌধুরীর পুত্র কামরুল হাসান চৌধুরীর (হাসান) সহিত। জনাব চৌধুরী ডাক্তার হিসাবে সফল ছিলেন। তাঁহার পাঁচ পুত্র- সকলেই খুব মেধাবী ও উচ্চ শিক্ষায় শিক্ষিত ৫ মেয়ের মধ্যে একজন ছাড়া আর সকলেই বি,এ এম এ পাশ। পরিবারটি একটি আদর্শ পরিবার হিসাবে চিহ্নিত। হাসান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে অংক শাস্ত্রে বি এস সি (অনার্স) এম, এসসি করার পর তখন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে এম এস শেষপর্বে অধ্যয়নরত। সোনালী বর্তমানে বৃহত্তর ডেট্রয়েটের ট্রয় শহরের বাসিন্দা। হাসান ওকল্যান্ড কাউন্টির সিনিয়র সিষ্টেম এনালিষ্ট। সোনালী ওকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে এডুকেশনে এম এস করিতেছে। তাহাদের দুই ছেলে: কানওয়াল হাসান চৌধুরী ও নাজিব হাসান চৌধুরী।
শিক্ষা জীবন: ম্যাট্রিকুলেশন: ১৯৫৭ইং নবাবপুর সরকারী
স্কুল, ঢাকা
আই, এসসি: ১৯৫৯ইং, সরকারী মুরারীচাঁদ কলেজ, সিলেট
বি, এসসি: ১৯৬১ ইং ভুতত্ব বিভাগ- ঢাকা বিশ্ববিদ্যালয়
এম এসসি: ১৯৬৩ইং, ভুতত্ব বিভাগ - ঢাকা বিশ্ববিদ্যালয়।
Geology তে এম,এসসি পরীক্ষার পূর্বেই রেজাউর রহমান জিওলজিক্যাল সার্ভে অব পাকিস্তান দফতরে সহকারী পরিচালকের পদে যোগদান করেন। পরে ১৯৬৫ সনে পাকিস্তান সরকারের সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস পরীক্ষায় উত্তীর্ন হইয়া Central Secretariat Service (C.S.S)-এ সেকশন অফিসার পদে করাচীতে যোগদান করেন। পরবর্তীকালে বাংলাদেশ স্বাধীন হইলে ১৯৭৩সনে পাকিস্তান হইতে গোপনে বাংলাদেশে চলিয়া আসেন। ১৯৮১সনে বাংলাদেশ বিমানে সেক্রেটারী পদে চাকুরীরত অবস্থায় সরকারী চাকুরীতে ইস্তোফা দিয়া কতিপয় বন্ধুর সহিত এয়ার লাইন সংক্রান্ত ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি বেঙ্গল এয়ারলিফট লিঃ সহ এয়ারলাইল ব্যবসা ও গার্মেন্টস ব্যবসায়ে নিয়োজিত কতিপয় কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক। ব্যবসাজীবনে তিনি খুবই সফল । তিনি দুইবার ঢাকা ক্লাব লিমিটেড এর নির্বাচিত সভাপতি ছিলেন।
Tayebur Rahman and Syeda Ismat Jahan's two respects. The first child Md. Redwanur Rahman Khan (Adar) started his education at Saint Mary's School, Chittagong, and passed Matriculation from Ideal School, Dhaka in 1985, I.COM from Dhaka College, and MBA from Chittagong University. Currently working in a foreign bank. On 14th January 2000, the first child of Mr. Amanullah Chowdhury of Pokkhali village of Idgah police station of Cox's Bazar district got married to Hafsaira Aman (Iri). The bride was an honors candidate in English. After marriage passed MA. They have two respects: first daughter Tuba Rahman (Tuba) and later son Toukir Khan.
Mr. Amanullah Chowdhury was a businessman. They are a very rich and elite family in this area. Owns huge land holdings. Their huge two-storied building is on 7/8 bigha land in the village. Amanullah Chowdhury's father served as chairman of the Union Parishad for many years.
Second child daughter of Tayebur Rahman and Ismat Jahan: Name- Iffat Ara Khan (Sonali). Sonali obtained BA (Hons) and MA degrees in English Literature from Dhaka University. In 1994, while studying honors, she got married to Kamrul Hasan Chowdhury (Hasan), son of Dr. Anwar Pasha Chowdhury of Dharmapur village, Fatikchari police station, Chittagong district. Mr. Chowdhury was successful as a doctor. His 5 sons - all very talented and highly educated out of 5 daughters and all are B.A.M.A pass. The family is characterized as an ideal family. After completing his BSc (Hons) M.Sc in Mathematics from Chittagong University, Hasan was studying for his final MS at a university in the United States. Sonali currently resides in Troy, Greater Detroit. Hasan is a Senior Systems Analyst at Oakland County. Sonali is pursuing her MS in Education at Oakland University. They have two sons: Kanwal Hasan Chowdhury and Najeeb Hasan Chowdhury.
Education:
Matriculation: 1957 Nawabpur Government School, Dhaka
I, SC: 1959, Govt Murrichand College, Sylhet
B, SC: 1961 Department of Psychology -
University of Dhaka
M.Sc.: 1963, Department of Anthropology - University of Dhaka.
Rezaur Rahman joined the post of Assistant Director in the Geological Survey of Pakistan before completing his M.Sc in Geology. Later in 1965 he passed the Central Superior Service Examination of the Government of Pakistan and joined the Central Secretariat Service (C.S.S) as a Section Officer in Karachi. Later, when Bangladesh became independent, he secretly migrated to Bangladesh from Pakistan in 1973. In 1981, while working as a secretary in Bangladesh Biman, he resigned from government service and started an airline business with some friends. Currently, he is the managing director of some companies engaged in the airline business and garment business including Bengal Airlift Ltd. He is very successful in business life. He was elected President of Dhaka Club Limited twice.
রেজাউর রহমান ১৯৬৮ সালে করাচীতে চাকুরীরত অবস্থায় পাকিস্তান সরকারের এসিস্ট্যান্ট কন্ট্রোলার অব ইম্পোর্ট ও এক্সপোর্ট জনাব রিয়াজ কে, হকের একমাত্র কন্যা কাওকাব কায়সারকে বিবাহ করেন। তাহারা ভারতীয় পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা হইলেও পাকিস্তান সৃষ্টির পর লাহোরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। দুই পুত্র বিপু, ও অপু আমেরিকা হইতে এমবিএ ডিম্রীধারী৷ বর্তমানে পিতার ব্যবসায়ে নিয়োজিত। বিপু এক পুত্র ও এক কন্যার জনক ও অপু এক কন্যার জনক।
জকুর মেয়ে নাই। ইহাদের মধ্যে পিনু এমএ পাশ, মিনু এম কম পাশ, রবি ডাক্তার ও রনি বাঙ্গালোর হইতে বি, বি, এ করার পর বর্তমানে লন্ডনে চাকুরীরত। সকলেই বিবাহিত এবং এই ইতিহাস যখন লেখা হইতেছে তখন রনি ছাড়া সকলেই সম্ভানাদির জনক!
ডাক্তার তারিকুল ইসলামের আদি নিবাস কুষ্টিয়ার ভেড়ামারা অঞ্চলে হইলেও ঢাকাতেই মানুষ। ওয়ারীর ৮নং লারমিনি ষ্ট্রীটে নিজেদের বাড়ীতে তাহারা বহু বৎসর জীবন কাটাইয়াছেন। ডাক্তার ইসলাম ডাক্তার হিসাবে খুবই দক্ষ ছিলেন। মানুষ হিসাবে ছিলেন মহান। একজন সজ্জন, বিনয়ী, মিষ্টভাষী ও সদাহাস্যময় মানুষ হিসাবে ডাক্তার তারিকুল ইসলামের কোন তুলনা ছিলনা।
জকু ছোটবেলায় নৃত্যে শিক্ষালাভ করিয়াছিলেন। ক্লাস এইটে পড়ার সময় তাহার বিবাহ হয়। বিবাহের পরেও কিছুদিন সে কিছু অনুষ্ঠানে নৃত্যশিল্পী হিসাবে অংশগ্রহন করেন। ১৯৫০ এর দশকে ঢাকার নৃত্যাঙ্গনে তাহার বেশ পরিচিতি ছিল।
সফদর খান সাহেবের
৬ষ্ঠ সন্তান এবং তৃতীয় কন্যা শিরির বিবাহ হয় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার জনাব
মো: মোলাহাব সাহেবের সাথে। তাহারা অবশ্য বহু বৎসর যাবৎ ঢাকার খিলগাঁও এলাকার বাসিন্দা
মোসাহাব হোসেন পাকিস্তান অয়েল কোম্পানী লিঃ-(পি,এন,ও) যাহা বাংলাদেশের জন্মের পর যমুনা
অয়েল কোম্পানী রূপে নামাঙ্কিত হয়, চাকুরী করেন এবং সেলস্ ম্যানেজার হিসাবে অবসর
গ্রহন করেন। শিরির কোন পুত্র সম্ভান নাই। বড় বোন রাজিয়া বেগমেরও কোন পুত্র সন্তান
ছিলনা। অন্যদিকে জাকিয়া বেগমের কোন কন্যা সম্ভান ছিলনা। শিরির সম্ভানরা সকলেই উচ্চশিক্ষিত
এবং তৃতীয় কন্যা নিপা ১৯৯০সালে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এস,এস,সি পরীক্ষায় মেধা
তালিকায় প্রথমস্থান লাভ করে। পরে সে ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে অর্থনীতিতে বিএ (অনার্স)
ও এম এ পাশ করিয়া সরকারী কলেজে অধ্যাপনা করে। সকলেই বিবাহিতা এবং শান্তিময় সংসার
জীবনের অধিকারী।
In 1968, Rezaur Rahman married Kawqab Qaiser, the only daughter of Mr. Riaz K, Haque, Assistant Controller of Imports and Exports, Government of Pakistan, while working in Karachi. Although they were residents of Gurdaspur in Indian Punjab, they settled permanently in Lahore after the creation of Pakistan. Two sons Bipu and Apu are MBA holders from America Currently engaged in their father's business. Bipu is the father of a son and a daughter and Apu is the father of a daughter.
Zakur has no daughter. Among them, Pinu MA pass, Minu M Com pass, Ravi Doctor, and Roni are currently working in London after doing B, B, A from Bangalore. All are married and as this history is being written all are fathers of honor except Ronnie!
Dr. Tariqul Islam's original residence is in the Bheramara region of Kushtia, but he lives in Dhaka. They have spent many years in their house at No. 8 Lermini Street, Warri. Dr. Islam was very skilled as a doctor. He was great as a man. Dr. Tariqul Islam was unmatched as a gentleman, polite, soft-spoken and always smiling.
Jaku studied dance as a child. He got married while studying in class eight. Even after marriage, she participated as a dancer in some events. In the 1950s, he was well known in Dhaka's dance scene.
Safdar Khan Saheb's 6th child and third daughter Shiri was married to Mr. Md. Molahab Saheb of Kashiani Thana of Gopalganj District. However, for many years, residents of the Khilgaon area of Dhaka, Mosahab Hossain Pakistan Oil Company Ltd. (PNO), which was renamed Jamuna Oil Company after the birth of Bangladesh, worked and retired as a sales manager. Shiri has no son Sambhan. Elder sister Razia Begum also had no son. On the other hand, Zakia Begum had no daughter Sambhan. Shiri's family members are all highly educated and the third daughter, Nipa, stood first in the merit list in the SSC examination under the Dhaka Education Board in 1990. Later he passed BA (Hons) and MA in Economics from Dhaka University and taught in a government college. All are entitled to marriage and peaceful family life.
দশম শ্রেনীতে পাঠ্যাবস্থায় শেলীর বিবাহ হয়। শেলীর
গাত্রবর্নের জন্য বাল্যকালে সে মেমসাহেব বলিয়া পরিচিত ছিল। ১৯৬৬ সালে বিয়ের পর এ
বৎসর ডিসেম্বর তাঁহাদের প্রথম সন্তান সাব্বু (সাব্বির বিন জালাল) জন্ম গ্রহন করেন।
শেলীর স্বামী জালাল বিয়ের পরই ঢাকার আই,পি,জি,এম-আর এ এসোসিয়েট প্রফেসর পদে পদোন্নতি
পান এবং কিছুকাল পরে তদানিস্তন পূর্ব-পাকিস্তান সরকারের বৃত্তি নিয়া বিলাতে উচ্চ শিক্ষার্থে
গমন করেন। জালাল স্ত্রী শেলী ও নয় মাসের পুত্র সাব্বুকে নিয়া ১৯৬৭ সনের সেপ্টেম্বর
মাসে বিলাত যান এবং দীর্ঘদিন সরকারী চাকুরী করিবার পর বিলাতের চেষ্টার শহরের ডিষ্ট্রিষ্ট
হাসপাতালে চীফ কনসালট্যান্ট পদ হইতে অবসর গ্রহন করেন। অবসরের পর দীর্ঘ তিন বৎসর রিয়াদে
উচ্চ বেতনে একটি প্রাইভেট হাসপাতালে চাকুরী করেন। তাহারা সকলেই বৃটিশ নাগরিক এবং বর্তমানে
লন্ডনের উইম্বলডনের বাসিন্দা। জালাল ও শেলী বর্তমানে বৎসরের অর্ধেক সময় ঢাকায় বাস
করেন। বাংলাদেশের ময়মনসিংহ শহরের অদূরে স্থাপিত কম্যুনিটি মেডিকেল কলেজে জালাল বর্তমানে
বায়োকেমিষ্ট্রি ও প্যাথলজি বিভাগের প্রধান হিসাবে কর্মরত।
সাব্বু ও মোনা উভয়েই বিবাহিত ও সন্তানাদির পিতা-মাতা।
মোনা ও বেলাল লন্ডনবাসী হইলেও সাবু বর্তমানে ঢাকাবাসী।
জালাল একজন অত্যন্ত উচ্চমানের আলোকচিত্র শিল্পী । সঙ্গীতেও তাঁহার ভাল দখল আছে।
রাফিয়া বেগম (দিলু)
স্বামী: লেঃ: কর্নেল মাহবুব মোরশেদ (অবঃ)
দিলু জনাব সফদর খান সাহেবের প্রথম স্ত্রী রোকেয়া খানমের সর্বশেষ সম্ভান। তাঁহার জন্ম বরিশালে। তাহার দুই বৎসর বয়সকালে তাঁহার মায়ের মৃত্যু হয়। চট্টগ্রাম সরকারী গার্লস কলেজে বিএ পড়ার সময় ক্যাপ্টেন মাহবুব মোরশেদের সহিত ১৯৭৪ সনে তাহার বিবাহ হয়। প্রথম পুত্র সুমন বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার, তানিয়া বিবাহিত এবং শিশির বর্তমানে ছাত্র।
Shelley got married during class 10th. He was known as Memsaheb as a child in Shelley's family. After their marriage in 1966, their first child Sabbu (Sabbir bin Jalal) was born in December this year. Sheli's husband Jalal was promoted to the post of Associate Professor at I,P,G,M-R, Dhaka soon after the marriage and after some time went on to higher studies in Bila on a scholarship from the East Pakistan Government. Jalal went to Bilat in September 1967 with his wife Shelly and nine-month-old son Sabbu and retired from the post of chief consultant at the district hospital in the city of Bilat after serving for a long time. After retirement, he worked in a private hospital in Riyadh for three long years. They are all British citizens and currently reside in Wimbledon, London. Jalal and Shelly currently live in Dhaka for half the year. Jalal is currently working as the Head of the Department of Biochemistry and Pathology at the Community Medical College in Mymensingh, Bangladesh.
Both Sabbu and Mona are married and
parents of children. Mona and Belal are from London but Sabu is currently from
Dhaka.
Jalal is a very high-quality photographer. He also has a good grasp of music.
Rafia Begum (Dilu)
Husband: Lt Col Mahbub Morshed (Retd)
Dilu is the last respect of Mr. Safdar Khan Sahib's first wife Rokeya Khanam. He was born in Barisal. His mother died when he was two years old. She got married to Captain Mahbub Morshed in 1974 while studying BA at Chittagong Government Girls College. The first son Suman is a commissioned officer in the Bangladesh Army, Tania is married and Shishir is currently a student.
জিল্লুর রহমান (টিটু)
স্ত্রী: তাহমিনা বেগম। বিবাহকাল ডিসেম্বর
১৯৯০ইং
টিটু সফদর খান সাহেবের সর্বকনিষ্ট সম্ভান- তাঁহার দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত। টিটুর স্ত্রী তাহমিনা-সফদর খাঁন সাহেবের প্রথমা স্ত্রী রোকেয়া খানমের বৈমাত্রের ভ্রাতা ব্রাহ্মনবাড়িয়ার উমদা মিয়ার কন্যা। তাহাদের দুই পুত্র সম্তান।
টিটু বি-কম পাশ করিবার পর হাওলাদার ইউনুস এন্ড কোং নামীয় চার্টার্ড একাউনট্যান্ট ফার্মে কিছুদিন আর্টিকেলশিপ করিলেও কোর্স-কমপ্লিট না করিয়া চাকুরীতে যোগ দেন। পরে চাকুরী ছাড়িয়া ব্যবসা শুরু করেন। ব্যবসায়ে মোটামুটি সফল। একবার ঢাকা চেম্বারের পরিচালকের পদেও নির্বাচিত হইয়াছিলেন।
টিটু সৎভাই হইলেও সফদর খান সাহেবের প্রথম পক্ষের ৮ পুত্র কন্যা তাহাকে জন্মের পর হইতে পরম আদর যত দিয়াছে। বয়সে সকলের অনেক ছোট হওয়ায় সে ছিল সকলের স্নেহের পাত্র । দুঃখের বিষয় পরবর্তীকালে টিটু ভাইবোনদের এইরূপ ভালবাসার মর্যাদা রক্ষায় যত্নবান ছিলনা।
চতুর্থ অধ্যায়
আলি নেওয়াজ খানের দ্বিতীয় সন্তান ডাক্তার জহুরুল করিম খান প্রায় ৮৩ বৎসর বয়সে ১৯৮৩সনে ইহুলোক ত্যাগ করেন। সফদর খান বয়সে বড় হইলেও পারিবারিক সমঝোতায় তিনি বড় ভাইয়ের পূর্বেই তাঁহার মামতো বোনকে বিবাহ করেন। তাঁহার একছেলে ও দুই মেয়ে। ছেলে রফিকুল ইসলাম খান (চুন্নু) ও মেয়ে রুবি দুইজনই সফদর খানের প্রথম সম্ভান লুৎফুর রহমান খানের বেশ কয়েক বৎসরের বড়। ছোট মেয়ে এমিলি (রওশন আরা) চাচাত বোন জাকিয়া বেগমের এক বৎসরের ছোট।
ডা: জহুরুল করিম ঢাকার মিটফোর্ড মেডিক্যাল স্কুল (বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ) হইতে এল এম এফ পাশ করিয়া ব্রাম্মনবাড়িয়ায় প্র্যাকটিশ শুরু করেন। তিনি ভাল ডাক্তার ছিলেন এবং তাঁহার যশ ও আয় ছিল যথেষ্ট। কিন্তু পরবর্তীকালে সম্ভবতঃ ক্রমাগত এমবিবিএস ডাক্তারদের আগমনের ফলে পসার কিছু কমিয়া যায়। তখন তিনি ১৯৫৬/৫৭ সালে সিলেটের ইটাখোলা চা বাগানে চাকুরী নিয়া সেখানে ২/৩ বৎসর কাটান। চাকুরীর মেয়াদ শেষে নরসিংদী আসিয়া নিজের প্রতিষ্ঠিত কোহিনুর ফর্মেসীতে প্র্যাকটিশ শুরু করেন।
ততদিনে তাঁহার বয়স হইয়াছে, শরীরে আসিয়াছে ক্লান্তি এবং বাজারে আসিয়াছে উচ্চতর ডিগ্রীসমৃদ্ধ অনেক তরুন ডাক্তার। চিকিৎসাবিজ্ঞানেও আসিয়াছে নতুন নতুন উদ্ভাবন ৷ ফলে প্র্যাকটিশ ভাল চলিতেছিলনা, অভাব অনটন আস্তে আস্তে জাঁকিয়া বসিতেছিল।
অন্যদিকে জীবন সুখের ছিলনা। একমাত্র পূত্র রফিকুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এম এ। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইল বা পি.আই, এর চাকুরী নিয়া করাচী যান। কিছুদিন চাকুরী করিবার পর সেই চাকুরীতে ইস্তফা দিয়া ঢাকা চলিয়া আসেন। সেটা ১৯৬০/৬১সালের ঘটনা। ১৯৮৯ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বস্তুতঃ আর কোন চাকুরী পান নাই।
ডা: জহুরুল করিম খান ১৯৬৫ সনের দিকে নরসিংদীর ব্রাম্মনদী এলাকায় একটি বাড়ী ক্রয় করিয়া সপরিবারে সেখানেই বসবাস করিতেন। ১৯৬৮ সনে কনিষ্ঠ কন্যা এমিলির বিবাহের পর পরিবারের সদস্য তিনজন- তিনি নিজে, স্ত্রী ও পুত্র রফিকুল ইসলাম। বড় মেয়ে রুবির বাল্য বয়সে চল্লিশ দশকের মাঝামাঝি সময়ে বিবাহ হয় ব্রাম্মনবাড়িয়ার কাজী রোকনউদ্দিন এমএএলএলবির সহিত। পরিবারের তেমন কোন আয় নাই, বয়স্ক শিক্ষিত পুত্র বেকার।
Zillur Rahman (Titu)
Wife: Tahmina Begum. The marriage date is December 1990
Titu Safdar Khan Saheb's lowest honor - conceived by his second wife. Titu's wife Tahmina-Safdar Khan Saheb's first wife Rokeya Khanam was the daughter of Umda Mia of Brahmanbaria, brother of Baimatr. Their two sons are Samtan.
After passing Titu B-Com, Hawladar did an articleship for a few days in a chartered accountant firm named Yunus & Co. but joined the job without completing the course. Later he quit his job and started a business. Fairly successful in business. He was once elected as the director of the Dhaka Chamber.
Even though Titu is his half-brother, Safdar Khan Sahib's 8 sons and daughters from the first side have given him utmost love since birth. Being very young in age, he was loved by everyone. Sadly, later Titu siblings were not careful to preserve the dignity of such love.
Chapter IV
Doctor Zahurul Karim Khan, the second son of Ali Nawaz Khan, died in 1983 at the age of 83 years. Although Safdar Khan was older, he married his maternal sister before his elder brother in a family agreement. He has one son and two daughters. Son Rafiqul Islam Khan (Chunnu) and daughter Ruby are both several years older than Safdar Khan's first cousin Lutfur Rahman Khan. Younger daughter Emily (Roshan Ara) is a year younger than cousin Zakia Begum.
Dr. Zahurul Karim passed LMF from Mitford Medical School (now Sir Salimullah Medical College) Dhaka and started practicing in Brammonbaria. He was a good doctor and his success and income were considerable. But later on perhaps due to the continuous influx of MBBS doctors, the passer reduced somewhat. Then he took a job in Sylhet's Itakhola tea plantation in 1956/57 and spent 2/3 years there. After the service period, Narsingdi Asia started practicing in Kohinoor Pharmacy established by himself.
By then he is old and tired, and many young doctors with advanced degrees have entered the market. New innovations have also come in medical science As a result, the practice was not going well, and the shortage was slowly creeping in.
On the other hand, life was not happy. The only son, Rafiqul Islam, is an MA from the International Relations Department of Dhaka University. Go to Karachi for Pakistan International Airlines or PI. After working for some time, he resigned from that job and came to Dhaka. That happened in 1960/61. Until he died in 1989, he did not actually get another job.
Dr. Zahurul Karim Khan bought a house in the Brammanadi area of Narsingdi around 1965 and lived there with his family. After the marriage of the youngest daughter Emily in 1968, the family consisted of three members - himself, his wife, and his son Rafiqul Islam. The elder daughter Ruby was married to Kazi Rokanuddin MALLB of Brammanbaria in her early forties. The family has no income, and the older educated son is unemployed.
এইরপ অবস্থায় দীর্ঘদিন রোগ শোকে ক্লান্ত পরম ধার্মিক সৎ ও নিষ্ঠাবান ডাঃ জহুরুল করিম খান ১৯৮৩ সালে চিরবিদায় নেন। ইহার পর অবস্থা আরো চরমে উঠে। ইতিমধ্যে তাহার স্ত্রীও যথেষ্ঠ বৃদ্ধ, রোগ জড়ায় ক্লিষ্ট। তাঁহাকে দেখাশুনা করিবারও কেহ নাই। একসময় কনিষ্ট কন্যা এমিলি তাঁহাকে ঢাকায় নিজের কাছে নিয়া আসেন। অতএব রফিকুল ইসলাম নরসিংদীর বাড়ীতে একা। উপার্জনহীন অসহায় রফিকুল ইসলাম সম্পূর্ন একা থাকিয়া পরম মুহূর্তের অপেক্ষা করিতেছেন। ১৯৮৯ সনের একদিন এই অবস্থায় অকৃতদার রফিকুল ইসলাম (চুন্নু) সমস্ত জ্বালা যন্ত্রনা হইতে মুক্তিলাভ করেন। মৃত্যুকালে তাঁহার বয়স হইয়াছিল ৬১/৬২ বৎসর।
আধুনিক শিক্ষায় শিক্ষিত, সুস্থ্ স্বাভাবিক স্বাস্থ্যবান রফিকুল ইসলামের জীবনের এই করুন পরিনতির কারন কি তাহা একমাত্র অন্তর্যমীই জানেন। মানুষের ক্ষুদ্র জ্ঞান এক্ষেত্রে একেবারেই অকেজো এবং ব্যর্থ। কেহ হয়ত বলিবেন যে সবকিছুই নিয়তি দ্বারা পূর্বনির্ধারিত- মানুষ সেই পথে পথে হাঁটে মাত্র।
পঞ্চম অধ্যায়
ফজলুল করিম খান আলি নেওয়াজ খানের সর্বকনিষ্ট সম্ভান। ১৯৪০ সনে সলিমুল্লাহ মুসলিম হলের ছাত্র হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির ছাত্র। বিএ, পাশের পর কলিকাতায় চাকুরী করিতেন। বিবাহ করেন রোকেয়া খানমের খালাত বোন কুলিয়ারচরের জনাব সৈয়দউল্লাহ, খানসাহেব মুরুল্লাহ সাহেবের সর্বকনিষ্ট ভগিনী তাহেরা বেগমকে। মাত্র ত্রিশ বৎসর বয়সে একটি কোলের শিশুকন্যা বিলকিস ও স্ত্রী তাহেরা বেগমকে রাখিয়া ১৯৪৪সালে মারা যান।
সৈয়দউল্লাহ সাহেবরা কুলিয়ারচরের নামকরা রইস পরিবার। শিক্ষা ও অভিজাত্যে গৌরবান্ধিত। ফজলুল করিম সাহেবের গুরুতর অসুস্থতার সংবাদ পাইয়া তাহার পিতা বৃদ্ধ আলি নেওয়াজ চিনিশপুর হইতে সুদূর কলিকাতায় তাঁহাকে দেখিতে যান। গিয়া দেখেন স্নেহের পুত্র মৃত-তাঁহাকে কবরও দেওয়া হইয়াছে। শোনা যায় শোকাহত বৃদ্ধ আলি নেওয়াজ খান পুত্রের বাড়ীতে একরাত্র থাকিতে পারেন নাই। শ্বশুরের প্রাপ্য ন্যূনতম মর্যাদা তাঁহাকে দেওয়া হয় নাই।
বহু বৎসর পর ১৯৮৫ কি ১৯৮৬সনে ঢাকার ইনস্কাটনে এক বাসায় এই রচনার লেখকের সহিত তাহেরা বেগমের দেখা হয়। প্রথম দেখা বলা যায়। তাঁহার দ্বিতীয় পক্ষের যুবক ছেলে তখন একটি বিদেশী ওঁষধ কোম্পানীতে কর্মরত। তাহেরা বেগমকে কিছুটা স্মৃতিভারাক্রান্ত মনে হইতেছিল। চল্লিশ বৎসর পিছনে ফিরিয়া তিনি সস্নেহে সকলের খোঁজ খবর নিলেন।
ষষ্ঠ অধ্যায়
ফজলুল হক সাহেব পূর্ব-পাকিস্তান সরকারের ডিরেক্টর, ফিজিক্যাল এডুকেশন হিসাবে সরকারী চাকুরী হইতে অবসর গ্রহন করেন। ইহার পূর্বে ঢাকার মোহাম্মদপুরে সদ্য প্রতিষ্ঠিত কলেজ অব ফিজিক্যাল এডুকেশনের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল ছিলেন। ১৯৪৮/৪৯ সনে তিনি ডেনমার্কে ফিজিক্যাল এডুকেশনের উপর দুই বৎসরের ডিমী অর্জন করেন। ১৯৭৮ সনের জুলাই মাসে তাহার মৃত্যু হয়। তিনি দুই পুত্র দুই কন্যা রাখিয়া যান। সকলেই সমাজে প্রতিষ্ঠিত।
In this situation, Dr. Zahurul Karim Khan, who was tired of suffering from a long illness, passed away forever in 1983. After this, the situation became more extreme. Meanwhile, his wife is also old enough, and suffering from diseases. There is no one to look after him. Once the youngest daughter Emily brought him to Dhaka. So Rafiqul Islam is alone in Narsingdi's house. Rafiqul Islam, helpless without income, is completely alone and waiting for the ultimate moment. One day in the year 1989, in this condition, Akritdar Rafiqul Islam (Chunnu) got relief from all the burning pains. He was 61/62 years old at the time of his death.
Educated in modern education, healthy and normal, Rafiqul Islam is the reason for this drastic change in life, only the insider knows. The small knowledge of man is absolutely useless and unsuccessful in this regard. Some might say that everything is predestined - people just follow that path.
Chapter Five
Fazlul Karim Khan Ali Nawaz Khan has the least respect. In 1940, Salimullah was a student of Economics at Dhaka University as a student of Muslim Hall. After BA, worked in Calcutta. Mr. Syedullah of Kuliachar, the half-sister of Rokeya Khanam, married Tahera Begum, the youngest sister of Khan Saheb Murullah Saheb. He died in 1944 leaving a lap baby daughter Bilkis and wife Tahera Begum at the age of only thirty years.
Syedullah Sahebra is a famous Rais family of Kuliarchar. Honored in education and nobility. On hearing the news of Fazlul Karim Sahib's serious illness, his father, old Ali Newaz, went to visit him in faraway Calcutta from Chinishpur. Goes and finds Sneha's son dead - he has also been buried. It is heard that the grieving old Ali Nawaz Khan could not stay at his son's house for one night. He is not given the minimum status that a father-in-law deserves.
After many years, in 1985 or 1986, Tahera Begum met the author of this work in a house in Inskaton, Dhaka. It can be called the first meeting. His second young son was working in a foreign pharmaceutical company. Tehera Begum seemed a little nostalgic. After going back forty years, he lovingly inquired about everyone.
Chapter Six
Fazlul Haque retired from government service as Director of Physical Education at, the East Pakistan Government. Before this, he was the founder and principal of the newly established College of Physical Education in Mohammadpur, Dhaka. In 1948/49 he completed a two-year diploma in physical education in Denmark. He died in July 1978. He left two sons and two daughters. All are established in society.
শহীদুল হক ভূমি অফিসে চাকুরী করিতেন এবং রেভিনিউ সার্কেল অফিসার পদে থাকাকালীন অবসর নেন। তাঁহার এক মেয়ে লিপি। ১৯৯০ সনের জুলাই মাসে তিনি অকস্মাৎ হৃদরোগে আক্রান্ত হইয়া মৃত্যু বরন করেন।
ইহাদের বৈমাত্রের ভ্রাতা ভাগিনীদের মধ্যে রহিয়াছেন উমদা মিয়া, লালবিবি ও ধনবিবি। ইহারা এক মায়ের সন্তান। অন্য মায়ের সন্তান এ, কে, এম হেদায়েতুল হক (গেদা মিয়া) ও নান্না বিবি। হেদায়েতুল হক তুখোড় ছাত্র ছিলেন। তিনি পাকিস্তান আমলে অত্যন্ত প্রেষ্টিজিয়াস সি, এস, পি হন এবং বাংলাদেশ সরকারের সচিব ও জাপানে রাষ্ট্রদুত পদে চাকুরী করেন।
উপসংহার
ফেলা খার বংশের প্রায় আড়াইশত বৎসরের ইতিহাস (ইতিহাস না বলিয়া বংশ বিবরনীবলাই বোধহয় শ্রেয়) রচনার সমাপ্তি টানিবার পর ভাবিতেছি যে এই ইতিহাস রচনার কী প্রয়োজনঃ মহাকালের অনন্ত প্রবাহে এইরূপ কত কোটি _ পরিবার বিলীন হইয়াছে। ভবিষ্যতেও হইবে৷ তাহাতে কাহারোত কিছু আসে যায়না। ফেলা খাঁর পরিবারে কোন রাজা-বাদশা ছিলেননা, ছিলেন না কোন ক্ষনজন্মা পূরুষ বা নারী। কোন শৌর্যবান বা প্রতিভাবান পুরুষের বীরত্বগাথা বা অমর কীর্তিদ্বারা এই পরিবার কখনও আন্দোলিত হয় নাই। একসময়ের স্বচ্ছল ভুস্বামী ফেলাখাঁর এক অধ:স্তন পূরুষ আলি নেওয়াজ খান আর্থিকভাবে অধঃ:পতনে পড়িয়াছিলেন কিন্তু তাঁহার পরবর্তী পুরুষরা নিজেদের শিক্ষা ও চরিত্রের গুনে আবার মাথা উঁচু করিয়া দাঁড়াইতে সক্ষমও হইয়াছিলেন। এমনত কতই ঘটে- ইহার মধ্যে ইতিহাস রচনার তেমন কোন উপাদান নাই।
লিখিতে লিখিতে এইসব ভাবিতেছি। ভাবনার হাত হইতে নিস্তার নাই। যতদিন মানুষ বাঁচিবে ততদিন চিন্তা করিবে, ভাবিবে। বহু বৎসর পূর্বে ফরাসী দার্শনিক ডেকার্ট' বলিয়াছিলেন-‘I think, there for I am’ (Rena Descartes) সপ্তদশ শতাব্দী) চিন্তাভাবনাতেই মানুষের অস্তিত্ব। হোকনা সেই ভাবনা সারবান কিংবা অর্বাচীন। চিন্তা করিতে করিতে মনে হইল মানুষ মাত্রেই বাঁচিতে চায়। বাঁচিতে চায় সশরীরে বা অন্যের কীর্তির মধ্যে। সেই কীর্তি শুধু নিজের নহে, অন্যেরও বটে, উত্তর পুরুষের এবং পূর্বপুরুষের। উত্তর পূর্ব সবার মাঝখানে মানুষ বাঁচিতে চায়, মহাকালের মধ্যেও নিজের অস্তিত্ব ধরিয়া রাখিতে চায়।
এইরূপ ভাবনা হইতেই ফেলা খাঁর বংশ সংক্রান্ত বাক্যাবলী উৎসারিত হইয়াছে। এই বাক্যাবলীতে সম্পন্ন ভূস্বামী ফেলা খাঁ, চিনিশপুর মসজিদের একাধারে মোতওয়াল্লী, ইমাম ও মোয়াজ্জেন পবিত্র চরিত্রের আলিনেওয়াজ খান বা ব্যুরোত্র্যাট সফদর খানের জীবন সংগ্রাম, সফলতার আনন্দ বা ব্যর্থতার যন্ত্রনার কোন চিত্র ফুটিয়া উঠেনাই। কিন্তু তাঁহারা ছিলেন, থাকিবেন তাহাদের উত্তর পুরুষের মধ্যে এবং চেতনার প্রবাহের মধ্য দিয়া অনাদি অনন্তকাল থাকিবেন বহুমান।
[তুতীয় অধ্যায় হইতে উপসংহার এবং বংশলতিকা নিচয়ের রচয়িতা এ, এফ, এম তাইয়েবুর রহমান। রচনাকাল এপ্রিল-২০০৭ইং]
Shahidul Haque worked in the land office and retired while holding the post of revenue circle officer. One of his daughters is Lippi. He died of a sudden heart attack in July 1990.
Umda Mia, Lalbibi, and Dhanbibi are among their siblings. They are children of one mother. Other mother's children are A, K, M Hedayetul Haque (Geda Mia), and Nanna Bibi. Hedayetul Haque was a student of Tukhor. He became a highly prestigious C, S, P during the Pakistan period and served as Secretary to the Government of Bangladesh and Ambassador to Japan.
Conclusion
After finishing writing the history of about two and a half hundred years of the Fela Khar dynasty (ithihas na bibarni bibarniblai is probably better), I wonder what the need for writing this history is: how many crores of such families have disappeared in the endless flow of time. It will happen in the future there is nothing wrong with that. There was no king in Fela Khan's family, no ill-born man or woman. This family has never been moved by the heroic or immortal deeds of any brave or talented man. Ali Nawaz Khan, a subordinate of the once-wealthy Bhuswami Felakhan, had fallen into financial decline, but his successors were able to rise again in their education and character. Even so, there is no element of history in it. I am thinking about these in writing. There is no escape from thoughts. As long as people live, they will think and think. Many years ago, the French philosopher Descartes said-'I think, therefore I am' (Rena Descartes, seventeenth century) Human existence is in thinking. Whether that thought is Sarban or Arabachin. It seems that people only want to live. Wants to live physically or in the achievements of others. That feat is not only one's own, but also that of others, of the North Purusha and of the ancestors. People want to live in the middle of the North East, and want to maintain their existence even in the universe.
It is from such thoughts that the phrases related to pure genealogy have been derived. In these sentences, no picture of life struggle, joy of success, or pain of failure emerges of Bhuswamy Fela Khan, Motwalli, Imam and Moazjen of Chinishpur Mosque, Imam and Moazzen of holy character or bureaucrat Safdar Khan. But they were, will be, in their successors and through the flow of consciousness will be eternally abundant.
[Conclusion and genealogy from the third chapter authored by A, F, M Tayebur Rahman. Compiled April-2007]
0 মন্তব্যসমূহ